মহাকাশে রাশিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ এবার বাস্তবে রূপ নিয়েছে মার্কিন সামরিক মহড়ার মাধ্যমে।
পরমাণু যুদ্ধ
বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তেজনা ছড়াচ্ছে বলে অভিযোগ করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, পরমাণু যুদ্ধের জন্য উসকানি দিচ্ছে ওয়াশিংটন। কোরিয়া উপদ্বীপ কখনও এতটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকির মুখে পড়েনি বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্র বেপরোয়া সংঘাতমূলক তৎপরতার মাধ্যমে কোরীয় উপদ্বীপে ‘পরমাণু যুদ্ধের’ আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
আমেরিকাকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। একই সঙ্গে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে রাষ্ট্রীয়ভাবে গণসমাবেশের আয়োজন করে আমেরিকাকে ধ্বংস করার জন্য ‘প্রতিশোধের যুদ্ধের’ অঙ্গীকার করে স্লোগান দেওয়া হয়।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, মস্কো যদি পরমাণু হামলা শুরু করে তাহলে তাতে তারা জিততে পারবে না। তবে কে ওই যুদ্ধে বিজয়ী হবে ন্যাটো মহাসচিব তাও বলেনি।
পরমাণু অস্ত্রের প্রসার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি এনপিটি সংক্রান্ত দশম সম্মেলনে বক্তারা বর্তমানে পৃথিবীর বুকে পরমাণু অস্ত্র প্রয়োগের আশঙ্কা সম্পর্কে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছেন৷
ফ্রান্স, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি পেশ করেছে। পরমাণু অস্ত্র এবং পরমাণু যুদ্ধের বিরুদ্ধে শপথ গ্রহণ করা হয়েছে।